ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে বিলের পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিলের পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা নামের (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা সিদ্দিকা স্থানীয় পল্লী চিকিৎসক নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে। সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ২৯ মার্চ দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতারের বিলে মাছ ধরতে যায়। সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা কিনারায় না ওঠায় পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। তার মরদেহ পরিবারের স্বজনেরা নিয়ে গেছে। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেওয়ানগঞ্জে বিলের পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫