ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

ইসলামপুরে গরিবরা পেল মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের ঈদ উপহার

ইসলামপুর : অসহায়দের মাঝে মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ শনিবার বিকালে পৌর শহরের লোহানী বাড়ি প্রাঙ্গণে দোয়া মাহফিল শেষে দেড় শতাধিক গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ পূর্বক আলোচনা সভায় মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান লোহানী সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাঈদ খান লোহানী, মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের পরিচালক রহুল লোহানী আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী।

এছাড়াও সিয়াম খান লোহানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্যসহ বিভিন্ন মাদরাসায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইসলামপুরে গরিবরা পেল মিনা আজাদ মফিজ ফাউন্ডেশনের ঈদ উপহার

আপডেট সময় ১০:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫