ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরআমখাওয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

দেওয়ানগঞ্জ : চাল বিতরণ করেন চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ করেন চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম। এ সময় সংযুক্ত কর্মকর্তা আতিকুর রহমান, হিসাব সহকারী শামীম হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন, রফিকুল ইসলাম, আবু হানিফ, শাহালম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, ১০ কেজি হারে চরআমখাওয়া ইউনিয়নে সাত হাজার ৫৭৬ জন পরিবারের অনুকুলে ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। এই চাল ২৭ মার্চ বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু হয়েছে। আশা করি ৩০ মার্চ রবিবারের মেধ্যে বিতরণ শেষ হবে।

সুবিধাভোগী আঙ্গুর হোসেন বলেন, সরকারের চাল না পেলে আমাদের ঈদের দিন পোলাপান নিয়ে না খেয়ে থাকতে হতো।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে চাল বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের ৪৬ হাজার ৬৯৯টি পরিবারের জন্য ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে বলেও জানা তিনি।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

চরআমখাওয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় ০৯:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫