ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় এক কিশোর গ্রেপ্তার

ছবিটি প্রতীকী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২৬ মার্চ দুপুরে মাদরাসার তৃতীয় শ্রেণির শিশু ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ২৭ মার্চ বৃহস্পতিবার ইয়াসিন (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ২৬ মার্চ দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ঝালরচর পূর্বপাড়া গ্রামে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল শিশুটি। স্থানীয় সৈয়দ আলীর ছেলে ইয়াসিন ইয়াছিন শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ২৬ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইয়াসিনকে আটক করা হয়। ইয়াছিন বাহাদুরাবাদ এ রব সিনিয়র মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ২৭ মার্চ সকালে শেখপাড়া এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে ২৬ মার্চ শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় এক কিশোর গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫