ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

নকলা : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও দীপ জন মিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির পরে সরকারি হাজী জালমামুদ কলেজ শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচীর সূচনা হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও তার সহযোগী অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাছরিন জাহান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫