ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

ইসলামপুর : স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কুজকাওয়াজ এবং মুক্তিযোদ্ধােরে সংবর্ধনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ইসলামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে পড়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ প্রশাসন, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়া খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫