ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ, ১০ সাংবাদিক আটক

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ১০ সাংবাদিককে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ। ২৪ মার্চ সোমবার এই তথ্য জানিয়েছে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় ১০ সাংবাদিককে আটক করে কর্তৃপক্ষ।

ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে তুরস্কের বিভিন্ন শহরে রাতভর চলে বিক্ষোভ। এই খবর সংগ্রহ করার সময় তাদের আটক করা হয়।

তবে কেন সাংবাদিকদের আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

২৩ মার্চ রোববার তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেন। এরপর এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় তুরস্কে।

অনেক শহরে রাস্তায় সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোববার টানা পঞ্চম রাতে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।

এদিকে ইমামোগলুর ওপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। যাকে তারা রাজনৈতিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে।

তবে তুরস্ক সরকারের দাবি ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন।

ইমামোগলুও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ, ১০ সাংবাদিক আটক

আপডেট সময় ১০:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫