ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর : প্রকল্পটির নয় শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেন। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. খলীলুর রহমান, ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো. মোতাছিম বিল্লাহ, ফিল্ড অফিসার মোবারক হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা মো. জহুরুর ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলেও এই প্রকল্পে হাত দেওয়ার সাহস হয়নি যাদের, তাদের দোসররাই আজকে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিপদে ফেলার ষড়যন্ত্রে নিয়োজিত রয়েছে। তাই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।

শেরপুর : জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করেন প্রতিনিধি দল।ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধন শেষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে প্রকল্পের নয় শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫