ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী

বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রোল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ২১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা করা হয়েছে৷

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২১ মার্চ শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয়। এসময় রুবিনার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল মিয়া গা ঢাকা দেয়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু রুবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

চিকিৎসক জানান আহত রুবিনার অবস্থা ভাল নয়। এ ঘটনায় ২২ মার্চ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পেট্রোল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ

বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫