ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় ‘হতাশ’ থাইল্যান্ড

গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় ‘হতাশা’ প্রকাশ করেছে থাইল্যান্ড। সেখানে একজন থাই নাগরিকসহ অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে দেশটি।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছর ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় না গিয়ে মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে হামলা চালায় ইসরাইল, যা শান্তির সম্ভাবনাকে ভেস্তে দিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে এই হামলায় পাঁচশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

শুক্রবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় থাইল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ।’

দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থাইল্যান্ড সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সংঘাত বন্ধ, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নের জন্য পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি একজন থাই নাগরিকসহ অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও দুই থাই নাগরিকের মরদেহ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরাইলে হামলা চালায়, তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। এদের মধ্যে ২৩ জনকে ওই বছরের শেষের দিকে মুক্তি দেওয়া হয়। গত মে মাসে দুইজন থাই নাগরিকের মৃত্যু নিশ্চিত করা হয়।

জানুয়ারিতে যুদ্ধবিরতির পর ফেব্রুয়ারিতে আরো পাঁচজন অপহৃত থাই নাগরিক দেশে ফিরে আসেন। বাকি একজন এখনও গাজায় জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

গাজায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় ‘হতাশ’ থাইল্যান্ড

আপডেট সময় ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫