ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সবার আগে বিশ্বকাপের টিকেট পেল জাপান

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান। ২০ মার্চ বৃহস্পতিবার ডাইডি কামাডা ও টাকেফুসা কুবোর দ্বিতীয়ার্ধের গোলে বাহরাইনকে পরাজিত করে বাছাইপর্বের বাঁধা উন্নীত হয় ব্লু সামুরাইরা।

এশিয়ান বাছাইপর্বে সি-গ্রুপে সেইতামা স্টেডিয়ামে স্বাগতিক জাপান শুরু থেকে খুব একটা জ্বলে উঠতে পারেনি। ৬৬ মিনিট ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জাপানকে এগিয়ে দেয়। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কুবো। আর এই দুই গোলেই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেট পায় জাপান।

এনিয়ে টানা অষ্টমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ান পরাশক্তিরা।

ম্যাচ শেষে উচ্ছসিত কুবো বলেছেন, ‘ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে বিশ্বকাপের টিকেট পেয়ে দারুন স্বস্তিবোধ করছি। এটাই আমাদের শেষ লক্ষ্য নয়। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই।’

এই গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৫-১ গোলে ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করেছে। এর ফলে বাহরাইনের সাথে ড্র করতে পারলেও জাপানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হতো।

জনপ্রিয় সংবাদ

নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ

সবার আগে বিশ্বকাপের টিকেট পেল জাপান

আপডেট সময় ০৯:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫