ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : ইফতারপূর্ব মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র রমজান মাসের রোজা উপলক্ষে এতিমদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেছে জামালপুর জেলা প্রেসক্লাব। ১৩ মার্চ বৃহস্পতিবার জামালপুর শহরের রানীগঞ্জ বাজারস্থ জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। এতে বিশেষ অতিথি হিসাবের উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, জ্যেষ্ঠ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাত রেজোয়ান, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী মো. ইউসূফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ হীরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।

জামালপুর : ইফতারের অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে জামালপুর জেলাসহ দেশবাসী সকলের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই ইফতারে শরিক হন।

এই দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক, এতিম শিশু ও আলেম-ওলামারা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুর জেলা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫