ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মাদারগঞ্জ : ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। ৯ মার্চ রবিবার দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম, মোস্তাকিম মোস্তাক, সিয়াম আহমেদ, মুরশেদ তুষার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারগঞ্জের প্রতিনিধি লেমন মিয়া, রকি রায়হান প্রমুখ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারগঞ্জের প্রতিনিধি মোখলেছ সরকার, শিপন মিয়া, সজীব হাসান, শিহাব, রুমন, বিজয়, জয়া ও তাপসি উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম বলেন, আমরা আর কোনো কন্যাশিশুর কান্না দেখতে চাই না। আজ সারাদেশে নারীরা নিরাপদ নয়, শিশুরাও রেহাই পাচ্ছে না। এই সমাজ, এই রাষ্ট্র আমাদের কী নিরাপত্তা দিচ্ছে? আমরা চাই, ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যেন আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারগঞ্জ প্রতিনিধি লেমন মিয়া বলেন, আজ আমরা রাস্তায় নেমেছি, কারণ আমাদের বোনেরা, শিশুরা নিরাপদ নয়। বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকদের উৎসাহিত করছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনে যাবো।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৯:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫