ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মিয়ানমারে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে : রাষ্ট্রীয় গণমাধ্যম

মিয়ানমারের জান্তা প্রধান বলেছেন, ২০২১ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রথম নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের উদ্ধৃতি দিয়ে ৮ মার্চ শনিবার প্রকাশিত রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, তিনি বলেছেন, ‘আমরা ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছি।’

বেলারুশ সফরকালে ৭ মার্চ শুক্রবার তিনি বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে তাদের তালিকা জমা দিয়েছে।’

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মিনস্কে বৈঠকে জান্তা প্রধান বলেছেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা বেলারুশের পর্যবেক্ষক দলকে আমন্ত্রণ জানিয়েছি।’

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে : রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫