ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২

৭ মার্চ শুক্রবার দিনের শেষে কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্ট্রিয়েল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কানাডার বৃহত্তম শহর টরন্টোর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, পানশালায় গুলিবর্ষণে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে।

পুলিশ আরো জানায়, আহতদের সংখ্যা ১২ জন। চারজনের জীবন শঙ্কামুক্ত। আহত অন্যান্যদেও অবস্থা জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কালো মুখোশ পরিহিত ছিল এবং রূপালি রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।

টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক্সে বলেছেন, গুলিবর্ষণের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছেন, ‘অপরাধীকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২

আপডেট সময় ০৯:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫