ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির অভিযোগে মেষ্টায় তিন বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

জামালপুর : চাঁদাবাজির অভিযোগে মেষ্টায় গ্রেপ্তার বিএনপির তিন নেতাকর্মী। ছবি : বাংলারচিটিডটকম

জামালপুরে ওষুধ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। ৭ মার্চ শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার হাজীপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা দাবি করায় জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সেলিম আবেদিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে ৭ মার্চ শুক্রবার রাতে হাজীপুর বাজারের সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এ সময় মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিদহেরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফরমান হোসেন, ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া ও একই এলাকার মইন উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপিকর্মী সিরাজুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদেরকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা এ প্রতিবেদককে বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির অভিযোগে মেষ্টায় তিন বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫