ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ সালের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফ খান রাসেল, সেক্রেটারি ইলিয়াস উদ্দিন আজাদ। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাজহারুল আনোয়ার, সহ-সভাপতি মুফতি সালেহ আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী। সম্মেলনের সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি ক্বারী মোহাম্মদ আক্কাস আলী। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. গোলাম মুরশেদ ।

সম্মেলনে সভাপতি, সেক্রেটারি নির্বাচনের পাশাপাশি আরও চারটি পদের নেতা নির্বাচিত করেন সম্মেলনের নেতৃবৃন্দ। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কারী মমতাজ উদ্দিন, সহ-সভাপতি মো. গোলাম মুরশেদ, এসিসটেন্ট সেক্রেটারি মো. রুকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ জিহাদী।

বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি আরিফ খান রাসেল বিলুপ্ত দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫