ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকায় যাত্রী সেজে চালককে রড দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩ মার্চ সোমবার রাতে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী-কাউনিয়ারচর সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৩ মার্চ রাতে কাউনিয়ারচর বাজার থেকে অজ্ঞাত একজন যাত্রী সানন্দবাড়ী বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া নেয়। সানন্দবাড়ী যাওয়ার পথে ওই যাত্রী হারুয়াবাড়ি এলাকায় পেছন থেকে অটোরিকশাচালক জহুরুল মোল্লাকে (৩৫) মাথায় রড দিয়ে আঘাত করে। এ সময় গাড়ি থামালে অটোরিকশাচালককে এলোপাথাড়ি রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে অটোচালক জহুরুল মোল্লাকে রাস্তায় ফেলে দিয়ে অজ্ঞাত ওই যাত্রী‘ অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম এ প্রতিবেদককে বলেন, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

দেওয়ানগঞ্জে চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ১০:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫