ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইউক্রেনের নেতা হিসেবে আমাকে সরানো সহজ হবে না : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২ মার্চ রবিবার ব্রিটিশ গণমাধ্যমকে বলেছেন, দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়া কারো জন্য সহজ হবে না। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের বিনিময়ে তিনি তার পদত্যাগের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কিত বৈঠকের পর মার্কিন রিপাবলিকানরা জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে অনুমান করেছিলেন।

জেলেনস্কি ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে সরাতে চায়, তবে তা সহজ হবে না।

তিনি বলেন, শুধু নির্বাচন আয়োজন করাই যথেষ্ট নয়। আপনার দরকার আমাকেও প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা। এটা কঠিন হবে। মনে হচ্ছে, আমার সঙ্গে আপনাদের মধ্যস্থতা করতে হবে। ন্যাটোর সদস্যপদ লাভের মাধ্যমেই আমার মিশন সম্পন্ন হবে।

ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বদ্বে জড়িয়ে জেলেনস্কি ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে চুক্তিতে স্বাক্ষর ছাড়াই হোয়াইট হাউস ত্যাগ করেন।

ইউক্রেন নিয়ে লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন চলছে।

এদিকে, ২ মার্চ রিপাবলিকান কর্মকর্তারা একটি নিউজ প্রোগ্রামে উপস্থিত হয়ে, ‘জেলেনস্কি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি হতে পারে কি না’- এমন প্রশ্ন তোলেন।

জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোট ন্যাটো এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক।

ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে- এমন আশঙ্কা থেকেই তিন বছর আগে দেশটিতে আক্রমণ করেছিল রাশিয়া।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইউক্রেনের নেতা হিসেবে আমাকে সরানো সহজ হবে না : জেলেনস্কি

আপডেট সময় ০৯:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫