ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ব সেরা হতে চান ক্লাসেন

হেনরিচ ক্লাসেন।ছবি : সংগৃহীত

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন। ওয়ানডেতে টানা পাঁচ হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। ১ মার্চ শনিবার রাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রান করেন তিনি। এর আগে নিজের সর্বশেষ চার ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন ক্লাসেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর ক্লাসেন বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি।

স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে ৩৩ বছর বয়সী ক্লাসেন বলেন, ‘এই সফরে রব ওয়াল্টারের (প্রধান কোচ) সাথে আলোচনায় নিজেকে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম। সেটি হল- আমি বিশ্বের সেরা হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি ম্যাচ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাটি কামড়ানো শট খেলতে পারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও করেছি। আমার ইনিংসে আমি সন্তুষ্ট। আমার কৌশলের ওপর আস্থা রেখেই রান করেছি।’

ক্লাসেনের আগের চারটি হাফ-সেঞ্চুরির ইনিংস ছিল যথাক্রমে ৮৬, ৯৭, ৮১, ৮৭ ও ৬৪ রানের। কনুইর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি করেন ক্লাসেন। এর আগে কুইন্টন ডি কক দু’বার এবং জন্টি রোডস একবার এমন কীর্তি গড়েছেন।

ব্যাট হাতে নিজের পারফরমেন্সে খুশি ক্লাসেন। তিনি বলেন, ‘ এই মুহূর্তে আমি আমার পারফরমেন্স নিয়ে খুশি এবং আমার খেলাটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। নেটে সব পেসারদের বিপক্ষে খেলি না। আমি কয়েকটি ড্রিল করি এবং কিছু স্পিন মোকাবেলা করি। এই মুহূর্তে, আমি ব্যাটের মাঝে খেলতে পারছি। এটাই আমার প্রধান কৌশল। যতক্ষণ পর্যন্ত আমার কৌশল ভালো, আমি বেশ খুশি।’

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বিশ্ব সেরা হতে চান ক্লাসেন

আপডেট সময় ০৮:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫