ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া । তবে দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও ভালো না হওয়ায় খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২টি করে হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে সমান ১ করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপে বাংলাদেশ তৃতীয়স্থানে এবং পাকিস্তান চতুর্থস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান।

এই গ্রুপ থেকে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

আপডেট সময় ০৯:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫