ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ : শিশু আছিয়া আক্তারের মরদেহ দেখতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু আছিয়া দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে আছিয়া আক্তার বাড়ির ভেতরে নলকূপ পাড়ে খেলতে যায়। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে বালতির পানিতে পড়ে আছিয়া নামে এক শিশু মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫