ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট : জামালপুর ভেন্যুতে নেত্রকোনা চ্যাম্পিয়ন

জামালপুর : অতিথিদের সাথে চ্যাম্পিয়ন নেত্রকোনা জেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা নর্থ জোনের জামালপুর ভেন্যুর ফাইনাল ম্যাচে নেত্রকোনা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিপক্ষ ছিল টাঙ্গাইল জেলা দল। জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২৫ ফেব্রুয়ারি এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে টস জিতে টাঙ্গাইল জেলা দলকে ফিল্ডিংয়ে পাঠায় নেত্রকোনা জেলা দল। ৫০ ওভারের খেলায় নেত্রকোনা জেলা দল ৪৭.১ ওভারে সংগ্রহ করে ১২৯ রান। তাদের ব্যাটার আশিক সর্বোচ্চ ৩০ রান করেন। টাঙ্গাইলের বোলার তৌহিদ একাই ৬টি উইকেট নিয়েছেন এবং তাদের বোলাররা অতিরিক্ত ১০ রান দিয়েছেন। (তুষার ১৯, ত্রিদিব ১১, আদনান ২১, মোসাদ্দেক ১৫, আশিক* ৩০, তৌহিদুর রহমান ৬/১৭, সাকিব ২/২৫, রামিন ১/১০, নিরব ১/১৯)

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে টাঙ্গাইল জেলা দল। নেত্রকোনা জেলা দলের বোলিং দাপটে ৩৩.৩ ওভারের মাথায় সব উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করে মাঠ ছাড়তে হয় টাঙ্গাইল জেলা দলকে। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জিতে জামালপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয় নেত্রকোনা জেলা দল। টাঙ্গাইলের ব্যাটার রাকিবুল সর্বোচ্চ ২৯ রান করেন। নেত্রকোনার বোলার আদনান একাই ৬টি উইকেট নিয়েছেন এবং তাদের বোলাররা অতিরিক্ত ১৫ রান দিয়েছেন। (রাকিবুল ২৯, সাকিব ২০, আদনান ৬/১৩, তাবিন ১/৫, মোসাদ্দেক ১/৫, আশিক ১/২৪)।

জামালপুর : নেত্রকোনা ও টাঙ্গাইল জেলা দলের ফাইনাল ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনালে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী নেত্রকোনা জেলা দলের বোলার আদনান সামি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ফুয়াদ হাসান ও সাব্বির হোসেন শ্যামল।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এবং ঢাকা নর্থ জোনের বিসিবির প্রধান কোচ জাকির হাসান চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কারের ট্রফি বিতরণ করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জামালপুর জেলা আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান রবিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৌহিদুর রহমান রামিম ও জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আরিফুল হক সোহাগ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট : জামালপুর ভেন্যুতে নেত্রকোনা চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫