ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

বকশীগঞ্জ : বালু উত্তোলন বন্ধে মাদারের চর সেতুর নিচে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জলে ও স্থলে বালু লুটের মহোৎসব নিয়ে উপজেলা প্রেসক্লাবের সদস্যদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচারের পর অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মেরুরচর ইউনিয়নের মাদারের চর সেতুর নিচে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

জানা গেছে, অভিযানের এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মাটি কাটা যন্ত্র ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়। গত দুই দিন থেকে বকশীগঞ্জ উপজেলার নদ-নদী ও ফসলি জমিতে ড্রেজার মেশিন ও ভেকু মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা নিয়ে উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিকেরা তাদের নিজ নিজ সংবাদ পত্রে সংবাদ তুলে ধরেন। সেসব সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার নজরে এলে তিনি সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

পরে ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে সঙ্গে নিয়ে মাদারের চর সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ভেকু মালিককে পাওয়া যায়নি। এ কারণে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

আপডেট সময় ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫