ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুই ম্যাচে বাংলাদেশ ব্যাটারদের ৩৪০ ডট বল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ। এরমধ্যে ১৮১ বল ডট দিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৯ বল ডট দিয়েছিলো বাংলাদেশ।

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয় টাইগাররা।

ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ মিলিয়ে বাংলাদেশের ডট দিয়েছে ৩৪০ বল বা ৫৬ দশমিক ৪ ওভার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডট থেকে যদি অন্তত ১শ রান করতে পারে, তাহলে দলীয় সংগ্রহ ৩৫০-এর কাছাকাছি হতো বাংলাদেশের।

এ ম্যাচে কোন হাফ-সেঞ্চুরির জুটিও গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দু’টি ৪৫ রানের জুটি এবং ৩৫ ও ৩৩ রানের জুটি হয়। ক্রিকেট ম্যাচে বড় সংগ্রহের জন্য জুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ দিক থেকেও ব্যর্থ হয়েছে টাইগাররা।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দুই ম্যাচে বাংলাদেশ ব্যাটারদের ৩৪০ ডট বল

আপডেট সময় ০৯:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫