ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব। ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে তিনি জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত এখনও উপদেষ্টা পরিষদে হয়নি।

২৪ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি সংস্কার হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি সংস্কার একটু বেশি চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, এপ্রিল মাস থেকে কাল বৈশাখি শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল, মে, জুন- এই তিন মাস আবহাওয়া জনিত কারণে নির্বাচন করা উপযোগী না বা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, এ বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনও সেখানে কোনো আলাপ হয়নি।সূত্র:বাসস।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

আপডেট সময় ১০:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫