ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

জামালপুর : জেলা বিএনপির নতুন কমিটির দাবিতে মশাল মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

বক্তারা বলেন, ৭ বছর আগে দেওয়া জামালপুর জেলা বিএনপি কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই কমিটি ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মত কমিটি দেওয়ার দাবি জানান তারা।

মশাল মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, সহ-সম্পাদক মনির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মোহাব্বত হোসেন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক দলের সদস্য খালিদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশেক এলাহী জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, বিগত ২০১৯ সালের মার্চ মাসে জেলা বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট সময় ১০:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫