ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : প্রধান নির্বাচন কমিশনার

সিইসি আ. ম. ম নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ. ম. ম নাসির উদ্দীন বলেছেন, ‘যেভাবে আপনারা নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন। দরকার হলে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’

২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোট কেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এসব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।

আগামীতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না। এমনকি সরকারের চাহিদা অনুযায়ীও চলবে না কমিশন। আইন যে ক্ষমতা দিয়েছে, কমিশন সে অনুযায়ী ষোলো আনা চলবে। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করে না এবং করবে না। এটাই কমিশনের অঙ্গীকার।

এর আগে সকাল সাড়ে ১১টায় কুতুবদিয়া দ্বীপের সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়িতে পৌঁছেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে পিতামাতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রেুা মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ১০:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫