ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

হার্শা-রাজার কণ্ঠে হৃদয়ের প্রশংসা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাল ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশের তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর চাপের মুখে ১০০ রানের লড়াকু ইনিংসের জন্য হৃদয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ দশমিক ৩ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে জাকের আলিকে নিয়ে ২০৬ বলে ১৫৪ রানের জুটি গড়েন হৃদয়। জাকের ৬৮ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়।

ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলে ১০০ রান করেন। হৃদয়ের এমন ইনিংসে মুগ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ম্যাচ চলাকালীন সময় এক্স-বার্তায় হার্শা লিখেন, ‘তাওহিদ হৃদয়ের কথা অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। আজ নিজের জাত চিনিয়েছে হৃদয়।’

হার্শার সাথে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। গতরাতে ম্যাচ শেষ হওয়ার পর নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ রমিজ বলেন, ‘বাংলাদেশ যে অবস্থায় ছিল, তাতে মনে হয়েছিলো ১শ রানও করতে পারবে না। ঐ অবস্থা থেকে হৃদয় ও জাকেরের ব্যাটিং ছিলো অসাধারণ। দারুণ জুটি গড়েছে তারা। ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে। মিডল অর্ডারে অমূল্য সম্পদ পেয়েছে বাংলাদেশ। এই ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। ভারতের মত দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার।’

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

হার্শা-রাজার কণ্ঠে হৃদয়ের প্রশংসা

আপডেট সময় ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫