ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দেওয়ানগঞ্জ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ দোয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথভাবে উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, ফায়ার সার্ভিস স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দেওয়ানগঞ্জ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. আতাউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, তারেক মাহমুদ প্রমুখ। আলোচনা সভায় আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমান, আবদুস সালাম, আবদুল জব্বারসহ ’৫২ ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

এ সময় মৎস্য কর্মকর্তা শফিউল আলম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম-সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫