ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

পূর্ব সুইডেনে তীব্র তুষারঝড়ের ফলে ১৫ ফেব্রুয়ারি শনিবার কয়েক ডজন যানবাহনের দুটি বড় ধরনের সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়, যার মধ্যে অনেকগুলোই মূলত ধ্বংস হয়ে গেছে। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দেয় যে দুর্ঘটনাগুলো উপসালা অঞ্চলে ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরনের চাপ তৈরি করেছে’ এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার এএফপিকে বলেন, সন্ধ্যার মধ্যে হাসপাতালগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে।

তিনি বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।’ কর্মকর্তারা এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানান।

কোহলার বলেন, ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় আহতদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সুইডিশ পরিবহন প্রশাসন তাদের ওয়েবপেজে উপসালা কাউন্টির রাস্তা ব্যবহারকারীদের রাস্তায় বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

সুইডেনে তুষার ঝড়ের কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

আপডেট সময় ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫