ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটারের শাস্তি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল এবং কামরান গুলামকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা।

আইসিসির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করেন আফ্রিদি, শাকিল এবং কামরান। শাস্তি হিসেবে আফ্রিদিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ এবং শাকিল ও কামরানকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আর্থিক জরিমানা ছাড়াও তিন ক্রিকেটারের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

ম্যাচের ২৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিটস্কিকে রান নেওয়ার সময় বাঁধা দেন আফ্রিদি। এতে শরীরে ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আফ্রিদি ও ব্রিটস্কি।

পরের ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে রানআউট করে তার কাছে গিয়ে উল্লাস করে আচরণবিধি ভঙ্গ করেন শাকিল ও বদলি ফিল্ডার কামরান।

এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন আফ্রিদি, শাকিল ও কামরান। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৩৫৩ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটের রেকর্ড জয়ে ফাইনালে উঠে পাকিস্তান। দুই ব্যাটার সালমান আগা ১৩৪ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ১২২ রান করেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটারের শাস্তি

আপডেট সময় ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫