ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

চীনে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ চাপা পড়েছে : রাষ্ট্রীয় গণমাধ্যম

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ৯ ফেব্রুয়ারি রবিবার জানিয়েছে, দীর্ঘ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ এক ভূমিধসের কারণে ৩০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিচুয়ান প্রদেশে ৮ ফেব্রুয়ারি শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।

চীনের সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক মাসগুলোতে চীনে তীব্র আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। গত বছর বন্যায় কয়েক ডজন লোক মারা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরো ঘন ঘন ঘটছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানায়, প্রাথমিক জরিপে দেখা গেছে সাম্প্রতিক সময়ে দীর্ঘ বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক কারণের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে।

স্থানীয় কাউন্টি সরকার রোববার এএফপিকে জানায়, শনিবার দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানায়, চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে।

সম্প্রচারক কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে টর্চলাইট নিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার কর্তৃপক্ষকে, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চীনে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ চাপা পড়েছে : রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫