ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

বিপিএলের সেরা খেলোয়াড় মিরাজ

দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এগারতম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

তৃতীয় দল হিসেবে খুলনার টুর্নামেন্ট শেষ করার পেছনে বড় অবদান রেখেছেন মিরাজ। শেষ দল হিসেবে প্লে-অফে এসে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় খুলনা। কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে চট্টগ্রাম কিংসের কাছে হেরে ফাইনাল খেলার সুযোগ হারায় তারা।

শেষ পর্যন্ত রোমাঞ্চকর ফাইনালে চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল। এ বছর বিপিএলের প্রাইজমানিও বেড়েছে।

ফরচুন বরিশাল : ফ্র্যাঞ্চাইজিটি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আড়াই কোটি টাকা পেয়েছে বরিশাল। যা গত আসরের চেয়ে ৫০ লাখ টাকা বেশি।

চট্টগ্রাম কিংস : রানার্স-আপ হয়ে দেড় কোটি টাকা পেয়েছে চট্টগ্রাম।

খুলনা টাইগার্স : তৃতীয় সেরা দল হিসেবে ৬০ লাখ টাকা পায় খুলনা।

রংপুর রাইডার্স : টানা ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে -অফ নিশ্চিত করে রংপুর। কিন্তু এলিমিনেটর ম্যাচে হেরে চতুর্থ হয়ে ৪০ লাখ টাকা পেয়েছে রংপুর।

তামিম ইকবাল : ফাইনালের মঞ্চে দলের ৩ উইকেটে জয়ের ম্যাচে ব্যাট হাতে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন বরিশালের অধিনায়ক তামিম। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।

মেহেদি হাসান মিরাজ : ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৫৫ রান এবং বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে বিপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা।

তানজিদ হাসান তামিম : এবারের বিপিএলে উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ। বিপিএলে এই প্রথমবারের মতো উদীয়মান ক্রিকেটার পুরস্কার চালু করা হয়। ১২ ম্যাচে একটি শতকসহ ৪৮৫ রান করেন তিনি।

নাইম শেখ : এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকে সর্বোচ্চ ৫১১ রান করেন নাইম। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন তিনি।

তাসকিন আহমেদ : ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার পুরস্কার জিতেছেন তাসকিন।

মুশফিকুর রহিম : ১২টি ক্যাচ এবং ২টি স্টাম্পিংয়ের সেরা ফিল্ডার নির্বাচিত হন মুশফিক। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বিপিএলের সেরা খেলোয়াড় মিরাজ

আপডেট সময় ০৯:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫