ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে চুরি জুয়া মাদক রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কৃষক বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

জামালপুর: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শহরে মশাল মিছিল করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

দেশের বাইরে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের ফৌজদারী মোড় থেকে মশাল মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরিন জাহান আঁখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মত আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধে এবং চিহ্নিতদের গ্রেপ্তারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে চুরি জুয়া মাদক রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

আপডেট সময় ১০:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫