ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আমেরিকায় ১০ আরোহীসহ বিমান নিখোঁজ

আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমেরিকার উত্তর-পশ্চিম রাজ্য আলাস্কায় ১০জন যাত্রী বহনকারী একটি ছোট বাণিজ্যিক বিমান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, আলাস্কার স্থানীয় সময় বিকাল ৪:০০ টায় উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ওড়ার পরেই রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে নয়জন যাত্রী এবং একজন পাইলট ছিল।

দুটি শহর একে অপরের থেকে প্রায় ১৪৬ মাইল (২৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বিমানটির শেষ অবস্থান জানার জন্য কাজ করছে।

নিখোঁজ বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার সর্বশেষ ঘটনা। ৩০ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। যার ফলে ৬৭ জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত এবং ১৯ জন আহত হন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় ১০ আরোহীসহ বিমান নিখোঁজ

আপডেট সময় ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫