ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল চায় বিক্ষোভকারীরা

জামালপুর : জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ প্রায় নয় বছরের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে তারা এ কর্মসূচি পালন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় নয় বছর ধরে সেই কমিটিই বহাল রয়েছে। মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের আয়োজন না করায় জেলা বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে দলের মধ্যে ব্যাপক ভাঙন ও দলে উপদলে বিভক্ত হয়ে দলের মধ্যে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে।

জামালপুর : জেলা বিএনপির বাতিলের দাবিতে বিএনপি ও অঙ্গদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

এরই অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি বিকালে জামালপুর জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের তৃণমূলের নেতাকর্মীদের ব্যানারে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির সদস্য ও জামালপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, শহর বিএনপির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, জামালপুর শহর যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্ম সম্পাদক রানা মেনসন, ছাত্রদলনেতা জাকির হোসেন, যুবনেতা খায়রুল ইসলাম লিয়ন, যুবদলনেতা আবু আশিক মল্লিক বাবু, সাবেক ছাত্রদলনেতা মহব্বত হোসেন, মৎস্যজীবী দলনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ জামালপুর জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন এবং পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানান। অন্যথায় মেয়াদ উত্তীর্ণ কমিটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশ শেষে সমাবেশ স্থল বকুলতলা মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বর্তমান মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল চায় বিক্ষোভকারীরা

আপডেট সময় ১০:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫