ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

জামালপুর : ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম।   ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম।

৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক নতুন ভোটার জামালপুর উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হন। উৎসব পরিবেশে নতুন ভোটার হালনাগাদ করতে আসা সুমাইয়া আক্তার বলেন, অনেক খুশি নতুন ভোটার হতে পেরে। প্রথম ভোটার হচ্ছি ভাল লাগছে। সবার আগে চলে আসছি ভোটার হতে।

আশিকুর রহমান নামে আরেকজন বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ভোটার হলাম। অনেক ভাল লাগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট প্রদান করতে পারবো এটা সত্যি অনেক আনন্দের বিষয়।

জামালপুর : ভোটার হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জামালপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আজ থেকে শুরু বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ ও ছবি তোলার মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। জামালপুর সদর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ করে এদিন ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটার সংযুক্ত করা হচ্ছে। আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বেলা ৩টায় সরেজমিনে গিয়ে দেখা যায় তিন শতাধিক ছেলে ও মেয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ভোটার হালনাগাদ কাজে নিয়োজিত অপারেটরদের ধীর গতিতে এন্ট্রি কাজে ক্ষোভ প্রকাশ করেন নতুন ছেলে-মেয়েরা। আবার অনেকেই ভোটার হতে পেরে খুব খুশিও হয়েছেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

আপডেট সময় ০৬:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫