ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে হাডুডু খেলা দেখতে দর্শকদের ভিড়

সরিষাবাড়ী : বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু প্রতিযোগিতার কিছু মুহূর্ত। ছবি : বাংলারচিঠিডটকম

যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা। ৩১ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করে বাঘমারা ঐক্য পরিষদ।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াচর্চার মনোযোগী ও আগ্রহী করে তুলতে প্রতি বছর আয়োজন করা হয় হাডুডু খেলা। হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠে কাঁপিয়েছেন শিশু-কিশোরেরা।

শিরোপা নির্ধারণী চূড়ান্ত খেলায় সিরাজগঞ্জের মুনসুরনগর একাদশ ও সরিষাবাড়ীর আদ্রা ব্যবসায়ী মিস্টার একাদশ দল অংশ নেয়। এতে মুনসুরনগর একাদশ দল বিজয়ী হন। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এ সময় সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল তরফদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্টু, ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হাডুডু খেলা দেখতে দর্শকদের ভিড়

আপডেট সময় ০৪:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫