‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই আলোকে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৬তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
২ ফেব্রুয়ারি রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তুফা, উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের ১০টি স্টল স্থান পেয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















