ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বকশীগঞ্জ : ক্রিকেট ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম দিনে ক্রিকেট ম্যাচের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উদ্বোধনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, কোহিনুর আদর্শ দাখিল মাদরাসার সুপার শাফিউল ইসলাম, বাংগালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, মালিরচর ধুমালীপাড়া দাখিল মাদরাসার সুপার আব্দুস ছাত্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. মাসুদ রানা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ব্যস্ত রাখতে হবে। আজকের তরুণেরাই আগামীর নেতৃত্ব দিবেন। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করা যায়।

এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫