ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জামালপুর : ৪ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্তৃক শহরে ঝটিকা মিছিল করার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

২৯ জানুয়ারি বুধবার বিকেলে শহরের কালীঘাট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুর ইসলাম সাত্তার, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

জামালপুর : ৪ নং ওয়ার্ড বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ । ছবি: বাংলারচিঠিডটকম

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, শহর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সদস্য পারভেজ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক রিইল দোহা-সহ ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ কীভাবে দিনের আলোতে শহরে মিছিল মিটিং করে। পুলিশ প্রশাসনের কি চোখে পড়ে না? তারা কি না দেখার ভান ধরে আছে। এরপর যদি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামালপুর শহরে কোন প্রকার মিছিল মিটিং করার চিন্তা ভাবনা করে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তারা।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫