ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। ৩১ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই ৫ আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক ৫ আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে নিয়েই এই দেশ। এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না। তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই- দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে। একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি : তারেক রহমান

আপডেট সময় ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫