ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরী

মাদারগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আছাবুদ্দৌলা চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। ছবি : খাদেমুল ইসলাম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরী মুকুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের সাখায়াত হোসেন চৌধুরী হাফিজিয়া মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে মাদরাসার পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সেকান্দর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরী ২৪ জানুয়ারি দিবাগত সাড়ে ৩টার দিকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মাহবুবুর রহমান রিপন, ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস্ বিষয়ক সম্পাদক বিএনপি নেতা চৌধুরী শফিউল আজম রাসেল, মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আইনজীবী মনজুর কাদের খান বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহা বুলবুল, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির প্রমুখ।

জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরী

আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫