ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘খুব ভালো লোক’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫ জানুয়ারি শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘খুব ভালো লোক’ বলে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের একটি ফোনালাপ হবে।

মায়ামি থেকে এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি, এখন পর্যন্ত তিনি খুব ভালো কাজ করেছেন।…আমি তাকে খুব পছন্দ করি।’

স্টারমার সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের তীব্র সমালোচনার মুখে পড়েন। এ প্রেক্ষাপটে ট্রাম্প তার সম্পর্কে এই মন্তব্য করলেন।

ট্রাম্পের চালু করা নতুন একটি ‘সরকারি দক্ষতা’ বিভাগ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাস্ক এই মাসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ স্টারমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন এবং তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘আমি হয়তো তার (স্টারমারের) দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ফোনালাপ হবে।’

গত জুলাইয়ে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একসময় ট্রাম্পকে ‘টুপি পরা স্বৈরাচার’ বলে আখ্যা দিলেও এ সপ্তাহে তার ‘অসাধারণ নম্রতা’র প্রশংসা করেছেন। তিনি সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে স্টারমারের একটি ডিনারের কথা স্মরণ করেন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘খুব ভালো লোক’: ট্রাম্প

আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫