ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে : সমাজকল্যাণ উপদেষ্টা

২৫ জানুয়ারি শনিবার সাভারে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে।

তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে।’

২৫ জানুয়ারি শনিবার সাভারের বাইশমাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে তারুণ্যের প্রত্যয়ে ভেদাভেদ মুছে সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্ট এর উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড.বদিউল আলম মজুমদার একজন সাহসী মানুষ।

তার চিন্তা-ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই উল্লেখ করে তরুণ ছাত্র সমাজকে বলেন, তোমরা দেখেছ ২০২৪ সালে জুলাই বিপ্লব কেন হয়েছিল। বিগত সরকার বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল, এতে দেশ উগ্রপুঁজিবাদের হাতে চলে যায়।

এটাতো রাজনৈতিক দর্শন নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪ এর আন্দোলন হয়েছে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্ম কোনো অন্যায়কে ছাড় দেবে না।

উপদেষ্টা বলেন, দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা ও গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সকলে মিলেই আমরা দেশটাকে গড়ব এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিং গবেষক প্রশান্ত ত্রিপুরা।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহীর অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলের সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৮ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে : সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ০৯:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫