ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিনের জানাজা সম্পন্ন

ইসলামপুর : প্রয়াত সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের নামাজে জানাজা। ছবি : বাংলারচিটিডটকম

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের জানাজা নামায সম্পন্ন হয়েছে। প্রথম জানাযা নামাজ তার শ্বশুরবাড়ি রংপুরের পরীগঞ্জ ও দ্বিতীয় জানাযা নামাজ ২৫ জানুয়ারি শনিবার বেলা ১১টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দল-মত নির্বিশেষে সকলেই তার জানাজায় অংশ নেন।

২৪ জানুয়ারি শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে মারা যান সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মা, স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, এক ভাই, চার বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইসলামপুর সরকারি কলেজ মাঠে জানাজা নামাজের আগে প্রয়াত ফরিদ উদ্দিন আহমেদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক পৌর মেয়র জিয়াউর হক জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, শাজাহান সরকার, উপজেলা জামায়াতের নায়েবে আমির আমজাদ হোসেন, প্রভাষক আনিসুর রহমান আনিস প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিনের জানাজা সম্পন্ন

আপডেট সময় ০৬:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫