ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারুণ্যের উৎসব

বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

জামালপুর : শীতার্ত দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

শীতের তীব্রতায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে জামালপুরের উদয়ন ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বামুনপাড়া উদয়ন ক্লাব ও তিরুথা রওজাতুল উলুম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়।

শীতার্ত দরিদ্রদের মাঝে একটি করে কম্বল বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উদয়ন ক্লাবের উপদেষ্টা বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ধোপাকুড়ি গ্রামের বিশিষ্টজন হাতেম আলী, উদয়ন ক্লাবের সহ-সভাপতি সাজন, সাধারণ সম্পাদক জুলকার নাইন রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জামালপুর : মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে একই দিন সকালে এলাকার শীতার্ত প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ এবং তিরুথা রওজাতুল উলুম মাদরাসার লিল্লাহ বোডিংয়ের নিবাসীসহ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সবাই সন্তোষ প্রকাশ করেন।

মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, জেলা ও জামালপুর সদর উপজেলা প্রশাসনের সহায়তায় তারুণ্যের উৎসবে উদয়ন ক্লাবের উদ্যোগে আমরা এ ধরনের মানবিক কাজ করতে পেরে ভীষণ তৃপ্তি পেয়েছি। এলাকায় অনেক চাহিদা থাকলেও সামর্থের বিবেচনায় সবচেয়ে বিপদাপন্ন মানুষগুলোর মাঝে কম্বল বিতরণ করেছি। প্রতিবছরই আমরা শীতবস্ত্র বিতরণসহ এলাকাবাসীর সঙ্কটে পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তারুণ্যের উৎসব

বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় ০৪:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫