ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় হুতি যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে তখনই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে সই করেন।

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, ‘হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরকিার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতি হামলার জন্য তারা দায়ী।’

ট্রাম্পের ওই নির্দেশে আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রবিওকে হুতিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ব্রিটেন-মার্কিন বাহিনীর নৌযানে ১শ’টির বেশি অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা তার বক্তব্যে হুতিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ট্রাম্পের এই আদেশ কার্যকর হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’: ট্রাম্প

আপডেট সময় ০৯:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫