ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে ডা. জাকির হোসেনের মহতি উদ্যোগ

  • শাহ সীদদীক
  • আপডেট সময় ১০:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 818

রংপুর : হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার। ছবি: লেখক

অল্প কিছুকালের মধ্যে দেশের জেলায় জেলায় ডায়াবেটিক হাসপাতালের ন্যায় আরেকটি চিকিৎসাকেন্দ্র সবার দৃষ্টিগোচর হতে পারে এবং সেখানে রোগীদের বিপুল মাত্রার আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। আর তা যদি হয় তাহলে একটি ভয়ঙ্কর অর্থাৎ মারাত্মক প্রাণঘাতী রোগের সুচিকিৎসা মানুষের অনেকটা দোরগোরায় পৌঁছাবে। এটা হবে দেশের মানুষের জন্য বহু প্রতীক্ষিত একটা ঘটনা, একটা চমৎকার স্বপ্নের বাস্তবায়ন।

হ্যাঁ, ডায়াবেটিকের ন্যায় কাঙ্ক্ষিত সেই চিকিৎসাকেন্দ্র হতে পারে রংপুরের হাইপারটেনসন অ্যান্ড রিসার্চ সেন্টার নামক চিকিৎসাকেন্দ্র। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ মানব জীবনের একটি মারাত্মক সমস্যার নাম। এই রোগ নীরবে বৃদ্ধি পেয়ে হঠাৎ স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঘটায়। এতে তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যু ঘটে। যেকোন বয়সের মানুষ এতে মারা পড়তে পারেন। আসলে এমনটা এখন প্রায়ই ঘটছে। তাই অনেক আগে থেকেই এই রোগের সুচিকিৎসার ব্যবস্থা করা সরকারগুলোর ভাবার প্রয়োজন ছিল। কিন্তু তারা এ বিষয়ে গভীরভাবে ভাবেননি, মনোযোগ দেননি।

ভেবেছিলেন একজন ডা. জাকির হোসেন। তিনি ২০০৮ সালে রংপুরে এই রোগের চিকিৎসার জন্য হাইপারটেনসন অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। হাজার হাজার মানুষ এর সুফল ভোগ করছেন। অধ্যাপক ডা. মো. জাকির হোসেন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দেশের মানুষকে এই ভয়ংকর রোগ থেকে বাঁচাতে নিজ উদ্যোগে সারাদেশে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার নামক এই চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখেন।

সেটাই আমরা দেখতে পাবো বলে আশা করছি। এ জন্য জাকির সাহেবকে সার্বিক সহযোগিতা করা উচিত। উচিত তাকে তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা।

লেখক : কবি ও প্রাবন্ধিক

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে ডা. জাকির হোসেনের মহতি উদ্যোগ

আপডেট সময় ১০:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫